মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন রানের পাহাড়ে উঠছে পাকিস্তান। এরই মধ্যে ৪০০ রানের কোটা পেরিয়ে গেছে সফরকারীরা।

দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৪২৮ রান। আজহার আলী ১৭৩ ও আসাদ শফিক ৫৮ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে ইউনুস খান ও আজহার আলীর জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে প্রথম দিন শেষ করে পাকিস্তান। দিন শেষে আজহার ১২৭ ও মিসবাহ-উল-হক ৯ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দুজন।

এদিন পাকিস্তান স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই মিসবাহকে ফেরান সাকিব। দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মিসবাহকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার।

প্রথম দিনের ৩ উইকেটের দুটি নেন বাংলাদেশ পেসার মোহাম্মদ শহীদ। একটি শিকার স্পিনার তাইজুল ইসলামের। ১৪৮ রান করে আউট হন ইউনুস খান।

এমকে