অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ইংল্যান্ড টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে বৃষ্টির কারণে আপতত খেলা বন্ধ রয়েছে।
প্রথম ম্যাচে জয় নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংলিশরা। আইরিশদের বিপক্ষেও জয় নিয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে থাকতে চায় বাটলার বাহিনী। অন্যদিকে বাছাইপর্ব খেলে সুপার টুয়েলভে জায়গা করা আয়ারল্যান্ড প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কার কাছে। এই ম্যাচে সেই ক্ষতই মুছতে চায় আইরিশরা। দিনের আরেক ম্যাচে দুপুর ২টায় নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান।
এবিএস





