টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৯ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।
এ ম্যাচে ব্যক্তিগত ৪ রান করার পথে সাব্বির রহমান পেছনে ফেলেছেন ভারতের বিরাট কোহলিকে।
এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৪৬৩ রান করেছেন সাব্বির। এটাই এ বছর টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।
৪৬৩ রান করার পথে সাব্বির ১১ ম্যাচে ৪৫৪ রান করা কোহলিকে পেছনে ফেলেছেন।
তবে সাব্বির এ রেকর্ড কতোদিন ধরে রাখতে পারবেন, সেটাই দেখার বিষয়। কেননা, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের ম্যাচ রয়েছে।
এমআইএস।





