বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শৃঙ্ক্ষলা ভঙ্গের দায়ে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও ভারতের মহেন্দ্র সিং ধোনিকে জরিমানা করেছে আইসিসি।
শুক্রবার শুনানি শেষে মুস্তাফিজকে ম্যাচ ফি'র ৫০ শতাংশ ও ইন্ডিয়ান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ম্যাচ ফি'র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে, দুপুরে হোটেল সোনাগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উভয়কে জরিমানা করার সিদ্ধান্ত হয়।
জেডআই





