শুরুতে আউট ফর্মে থাকা সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রমেই স্বরূপে ফিরতে শুরু করেছেন । ইতোমধ্যে বোলিংয়ে শীর্ষে অবস্থান করছেন ওয়ানডের শীর্ষ ও টি-টোয়েন্টি এবং টেস্টে দ্বিতীয় স্থানে থাকা সাকিব।
প্রথম পর্বসহ ৬ ম্যাচে সাকিবের শিকার ১০ উইকেট। গড় ১৩.৩০। সেরা বোলিং ১৫/৪। সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৭ম ম্যাচে শনিবার (২৬ মার্চ) মাঠে সাকিবের বাংলাদেশ।
বোলিংয়ে শীর্ষে থাকা সাকিব ব্যাটিংয়ে আছেন ৬ নম্বরে। ৬ ম্যাচে সংগ্রহ ৪২.৩৩ গড়ে ১২৭ রান। রয়েছে একটি অর্ধশতক। অলরাউন্ড নৈপূণ্যেও সাকিবের পরেই আছেন নবী। ৬ ম্যাচে নবীর সংগ্রহ ৯৬ রান।
টাইগাররা শনিবার ইডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে নিজেদের শেষ ম্যাচ। টুর্নামেন্টের শেষ পর্যন্ত কে কোথায় থাকে সেটাই এখন দেখার বিষয়।
এমআইএস।





