অল্প বয়সী এক শিশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে অভিযুক্ত হবার পর এ্যাডাম জনসনকে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড।

তাকে আজই বৃটেনের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। যদিও জনসন তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সান্ডারল্যান্ডের ম্যাচ থেকে তাকে প্রত্যাহার করে নেয় ক্লাবটি।

ইতিমধ্যেই আটাশ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান এডিডাস।

২০১৫ সালে জনসন গ্রেপ্তার হবার পর তার ক্লাব তাকে সাসপেন্ড করেছিল।

তবে, পরে জনসনের এজেন্ট এবং পেশাদার ফুটবলারদের সংগঠনের সাথে আলোচনার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল সান্ডারল্যান্ড।

এ মৌসুমে নিজের ক্লাবের হয়ে কুড়িটি ম্যাচ খেলে দুটি গোল করেছেন জনসন। সুত্র- বিবিসি

এমই