দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর। ২৫ ওভারে বাংলাদেশের স্কোর এখন ২ উইকেটে ১৩৬,ইমরুল কায়েস ৬০ আর মুশফিকুর রহীম ৩৫ রান নিয়ে ক্রিজে আছেন।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

আশা জাগিয়ে ফেরেন তামিম ইকবাল

ইনজুরি থেকে ফেরা তামিম ইকবাল বেশ আশা জাগিয়েছিলেন। স্বাগতিক দলের বিশাল স্কোরের জবা বদিতে নেমেছিলেন তামিম ইকবাল আর ইমরুল কায়েস। এই জুটি ৪৪ রানও করে ফেলেছিল। কিন্তু তারপর ছন্দপতন। তামিম ইকবাল বিদায় নেন। ২৫ বলে ২৩ রান করে তিনি বিদায় নেন। এরপর লিটন দাস ১৪ রান করে বিদায় নেন।

এমএ