ভারতের প্রশংসা করে বিপাকে পড়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। এ জন্য আফ্রিদিকে পাঠানো হয়েছে উকিল নোটিশ।

পাকিস্তানের লাহোরের স্থানীয় এক আইনজীবীর মাধ্যমে পাঠানো এ নোটিশে উল্লেখ করা হয়েছে, আফ্রিদি ভারতের প্রশংসার মধ্যে দিয়ে পক্ষান্তরে পাকিস্তানের মানুষকে অপমান করেছেন, তাদের মনে আঘাত দিয়েছেন। এ জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং বক্তব্য প্রত্যাহার করতে হবে।

রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের আতিথেয়তার প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বললেছেন, ভারতে এসে প্রতিবারই যে ভালোবাসা পাই তা দেশেও পাই না।

মূলত অন্যদের কাছে নিজের দেশকে ছোট করে, ভালবাসা না পাওয়ার কথা বলাই তার বিরোদ্ধে এ নোটিশের অন্যতম কারণ।

এমআইএস।