বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানসহ সিলেটে অনুষ্ঠিতব্য প্রতিটি ম্যাচের সরাসরি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার সিলেট। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বেতার অতিরিক্ত পরিচালক প্রদীপ চন্দ্র দাস বাসস’কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে উদ্বোধনী অনুষ্ঠানসহ সিলেটে অনুষ্ঠিতব্য মোট ৪টি খেলার ধারা বিবরণী সিলেট জেলা স্টেডিয়াম থেকে বাংলাদেশ বেতার সিলেটের এফএম ৯০ ও এফএম ১০৫ এ দু’টি ফিকোয়েন্সিতে (চ্যানেল) একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

সম্প্রচারিতব্য খেলাগুলোর মধ্যে রয়েছে- ২৯ জানুয়ারি বাংলাদেশ বনাম মালয়েশিয়া, ৩০ জানুয়ারি সিঙ্গাপুর বনাম অস্ট্রেলিয়া, ৩১ জানুয়ারি মালয়েশিয়া বনাম শ্রীলংকা ও ৫ ফেব্রুয়ারি ১ম সেমি ফাইনাল। শ্রোতারা খেলার ধারাবিবরণী প্রতিদিন বিকেল ৫টা থেকে এফএম ৯০ ও এফএম ১০৫ এ দু’টি ফিকোয়েন্সিতে শুনতে পারবেন।

জেডআই