হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। সিকান্দার রাজার সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ব্রেন্ডন টেইলর।
১২তম ওভারে সাকিব আল হাসানের বল উঠিয়ে মারতে গিয়ে জুবায়ের হোসেনের ক্যাচে পরিণত হন হ্যামিল্টন মাসাকাদজা।
প্রথম বলে কাভার দিয়ে চার মেরে দারুণ শুরু করেছিলেন ভুসি সিবান্দা। তবে পঞ্চম বলেই তাকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে দলকে প্রথম সাফল্য এনে দেন ১৯ মাস পর টেস্ট খেলতে নামা শাহাদাত হোসেন।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ দলে অভিষেক হয়েছে লেগস্পিনার জুবায়ের হোসেনের। তিনি বাংলাদেশের ৭৪তম টেস্ট ক্রিকেটার। এছাড়া ১৯ মাস পর দলে ফিরেছেন পেসার শাহাদাত হোসেন।
জিম্বাবুয়ে দলে খেলছেন লেগস্পিনার টাফাজওয়া কামুনগোজি ও অফস্পিনার জন নিউম্বু।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন।
জিম্বাবুয়ে দল: ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেগিস চাকাবভা, টিনাশে পানিয়াঙ্গারা, জন নিউম্বু, টেন্ডাই চাটারা টাজাজওয়া কামুনগোজি।
জেআই





