লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। বুধবার সেমিতে ওঠার লড়াইয়ে বর্নমাউথকে ৩-১ গোলে পরাজিত করেছে কোচ ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

এদিন সফরকারী দল হিসেবে মাঠে নেমেছিল লিভারপুল। তবুও খেলার মাত্র ২০ মিনিটে স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় তারা। আর ২৭ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান মারকোভিচ।

২-০ গোলে এগিয়ে থাকা লিভারপুল বিরতির পর ৫১ মিনিটে আরো এক গোল পায়। নিজের জোড়া গোল পূর্ণ করেন স্টার্লিং। তবে এর ছয় মিনিটের মধ্যে একটি গোল শোধ করেন বর্নমাউথের গোসলিং।

ম্যাচের বাকি সময় আক্রমণ আর পাল্টা আক্রমণে শেষ হয়। কোনো গোল না হওয়ায় ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। সেই সঙ্গে সেমিতে চেলসির বিপক্ষে খেলার টিকিট নিশ্চিত করে।

২০ জানুয়ারি প্রথম সেমিফাইনালের প্রথম লেগে খেলবে লিভারপুল-চেলসি। আর ২৭ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে টটেনহাম-শেফিল্ড।

জেডআই