২০১৪ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শ্রীলংকার কুমার সাঙ্গাকার। আর বোলিং-এ সর্বোচ্চ উইকেট শিকার করেন তারই স্বদেশী স্পিনার রঙ্গনা হেরাথ।
সাঙ্গাকারা ১২ ম্যাচে ২২ ইনিংস ব্যাট করে মোট ১৪৯৩ রান করেছেন। তার পরের স্থানে রয়েছেন সতীর্থ অ্যাঞ্জেলো ম্যাথুস। সমান ম্যাচে সমান ইনিংসে ১৩১৭ রান করেন তিনি। সাঙ্গাকারার গড় ৭১.০৯ হলেও ম্যাথুসের গড় ছিল ৮৭.৮০।
তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের ইউনিস খান ১০ ম্যাচে ২০ ইনিংস খেলে করেছিলেন ১২১৩ রান। ৯ ম্যাচে ১৬ ইনিংসে ১১৬৪ রান করে চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ৯ ম্যাচে ১৭ ইনিংসে ১১৪৬ রান করেছিলেন তিনি।
এদিকে ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে বোলিংয়ে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার মিশেল জনসন ৯ ম্যাচে ৪৭ উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ৮ ম্যাচে ৪০ উইকেট পেয়েছিলেন।
২০১৪ সালে ৮ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। আর ভারতের বোলার ইশান্ত শর্মা ৮ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন।
জেডআই





