এক ওচোয়াই ঠেকিয়ে দিলেন ব্রাজিলকে। মেক্সিকোর জমাট রক্ষণভাগ আর গোলরক্ষক গিলের্মো ওচোয়ার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে একপ্রকার ‘হার’ই মানতে হলো নেইমারদের।

মেক্সিকোর গোলরক্ষক ওচোয়াই নেইমারদের কাছে বিরাট দেয়াল হয়ে দাঁড়াল। সে দেয়াল টপকে কোনো গোলই করতে পারেননি লুইস ফেলিপে স্কলারির ছাত্ররা। ফলে ফোর্তালেজায় মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিলকে।

বুধবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের ফোর্তালেজা শহরের কেস্তেলাও স্টেডিয়ামে দু'দেশের মধ্যে শুরু হয় লড়াই। খেলায় একাধিকবার গোল করার সুযোগ নষ্ট করে ব্রাজিল। এক নেইমারের তিনটি জোড়ালো শট ঠেকিয়েছে ওচোয়াই।

প্রথমার্ধের শুরু থেকেই গোল বারে থেকে মেক্সিকোকে একের পর এক রক্ষা করে চলে ওচোয়া। এর মধ্যে কয়েকটা পাল্টা আক্রমণ করে মেক্সিকানরা।

তবে ব্রাজিলের আক্রমণের হার বেশি থাকলেও শেষ পর্যন্ত গোল হয়নি। মেক্সিকান গোলরক্ষক ওচোয়া শতভাগ দৃঢ়তা দেখিয়ে নেইমারদের বারংবার হতাশ করেছে। আর একারণেই ম্যাচ সেরাও হয়েছেন ওচোয়া।

পুরো ম্যাচে জুড়েই পাল্টাপাল্টি ফাউল চলতে থাকে। ম্যাচজুড়ে রেফারি দুটি করে চারটি হলুদ কার্ড দেখিয়েছে দু'দলকে। এর মধ্যে দু’টি ব্রাজিল এবং দুটি মেক্সিকোর ভাগে পড়েছে। বল দখলের প্রতিযোগীতায় কেউই কম যায় নি। ব্রাজিল ৫৩ আর মেক্সিকো ৪৭ শতাংশ।

এর আগে প্রথমার্ধে ব্রাজিলের লক্ষ্যভেদকরী তিনটি শট থাকলেও মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার দৃঢ়তায় গোল পায় নি ব্রাজিল। প্রথম থেকেই গোল দেবার চেষ্টায় ব্যস্ত থাকে দু'দলই।

খেলার শুরুতেই নেইমারকে ফাউল করে গ্যালারির উত্তেজনা যেন বাড়িয়ে দিয়েছেন মেক্সিকো। এরপর তিনবার রেফারির বাঁশি। প্রথমার্ধের খেলায় আক্রমণে অস্কারের পাস থেকে ফ্রেড ঠিকভাবে পায়ে লাগাতে পারলে গোল উৎসব করতে পারতো ব্রাজিল।

ব্রাজিলের সাথে সাথে মেক্সিকোও কম যায় নি। তবে তাদের একাধিক জোরালো শট গোলবারের এপাশ ওপাশ দিয়ে বেড়িয়ে গেছে।  ব্রাজিলের ডি-বক্সের ভেতরে দ্রুত একটি আক্রমণও করে মেক্সিকো। তবে তা ব্যর্থ চেষ্টা।

বিশ্বকাপের ‘এ’গ্রুপের আজকের খেলায় যেকোনো দল জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যেতে পারতো। ততে তা সম্ভব না হওয়ায় এখন দুদলকেই পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

এর আগে ১৯৭৮ সালে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ ড্র হয়েছিলো। দীর্ঘ ৩৬ বছর পর আবারো ব্রাজিলের সঙ্গে ড্র করলো মেক্সিকো। আর সর্বশেষ দেখায় কনফেডারেশ কাপে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ছিল ব্রাজিল।

ঢাকা,১৮ জুন(টাইমনিউজবিডি.কম)জেইউ