ফতুল্লা টেস্টের শেষ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই মাঠ থেকে বিদায় নিয়েছেন অল রাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব ফিরে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২১ রান। ৫৯ রানে অপরাজিত ইমরুল কায়েসের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন সৌম্য সরকার।
রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার গ্লাভসবন্দি হয়ে ফিরে যান সাকিব আল হাসান (৯)।
বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্টের শেষ দিনের খেলা রোববার সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় প্রথম সেশনের খেলা শুরু হয়নি। বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করেন গ্রাউন্ডসম্যানরা।
ফতুল্লায় পঞ্চম ও শেষ দিন আগেভাগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পৌনে একটায় ৩ উইকেটে ১১১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ভারত ৬ উইকেটে ৪৬২ রান সংগ্রহ করেছিল। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হতে চলছে।
জেডআই





