দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বেশ কিছু রেকর্ড গড়েছে বাংলাদেশ। রেকর্ডগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
৩২৬- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এক ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২৫৯ রান, ২০০৮ সালে চট্টগ্রামেই।
৭৮- টেস্টে পরে ব্যাট করে যেকোনো দলের বিপক্ষে প্রথম ইনিংসে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় লিড। এর আগে ৩৬ টেস্টে পরে ব্যাট করেছিল বাংলাদেশ। সর্বোচ্চ লিড ছিল ৬৮ রান, ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে।
০- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের আট টেস্টের চারটিতে পরে ব্যাট করে কখনোই প্রথম ইনিংসে লিড নিতে পারেনি বাংলাদেশ।
১১৬.১- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এক ইনিংসে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি ওভার খেলার রেকর্ড। এর আগে ২০০২ সালে ইস্ট লন্ডনে ৮৭.৫ ওভার খেলেছিল বাংলাদেশ।
০- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের আট টেস্টের ১৬ ইনিংসে একবারও বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান ফিফটি-প্লাস রান করতে পারেননি। চট্টগ্রাম টেস্টে প্রথমবারের মতো এই কীর্তি গড়েছে বাংলাদেশ। ফিফটি করেছেন তামিম ইকবাল (৫৭), মাহমুদউল্লাহ (৬৭) ও লিটন দাস (৫০)।
এমআর





