বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। খবর সিএনএনের।

দুর্ঘটনার আগে যুদ্ধবিমানটির সঙ্গে থাকা আরেকটি বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সম্ভাব্য বিপদের কথা জানান। লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিওতে তাকে বলতে শোনা যায়, বিমানটি সম্ভবত একটি পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে।

এর কিছুক্ষণ পর স্থানীয় সময় বিকালে একটি আবাসিক এলাকার কাছের মাঠে এফ-১৬টি বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিমানটির ইঞ্জিনে সমস্যা হয়ে থাকতে পারে। তবে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট বিমান থেকে বের হয়ে যেতে সক্ষম হন।

মিশিগান স্টেট পুলিশের তথ্যমতে, বিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এফ-১৬টি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।

দুর্ঘটনার পর বিমান থেকে কোনো বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে এবং ইঞ্জিনে ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস