বিশ্বকাপের ৩৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখবে বাংলাদেশ। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ইংলিশদের।
সোমবার অ্যাডিলেড ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। খেলা শুরু হয় সকাল সাড়ে ৯ টায়।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। এনামুল হক বিজয়ের বদলে ইমরুল কায়েস এবং নাসির হোসেনের পরিবর্তে আরাফাত সানী একাদশে ঢুকেছেন।
সাম্প্রতিক পারফরমেন্স আর অতীত ইতিহাস বলছে, এই ম্যাচে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশই। দুই দলের শেষ তিন দেখায় দুটিতেই টাইগাররা জিতেছেন। সবশেষ দেখায় জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। তাও আবার বিশ্বকাপেই। গত বিশ্বকাপের সে সুখস্মৃতি অনুপ্রেরণাই যোগাবে সাকিব, মুশফিকদের।
এদিকে বিশ্বকাপে খুব নাকাল অবস্থা ইংল্যান্ডের। শেষ দুটি ম্যাচই তাদের বাঁচা-মরার লড়াই। আজ বাংলাদেশের কাছে হারলেই বাড়ি ফেরার বিমানের টিকিট কেটে রাখতে হবে ইংলিশদের। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পাবে বাংলাদেশ।
কেএইচ





