শনিবার ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই লিগ কাপের শিরোপা জয়ের পরে দলীয় কোচ লরেন্ট ব্ল্যাঙ্ক তার চুক্তি বৃদ্ধির বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন।
গত বছর কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত ব্ল্যাঙ্কের সাথে ইতোমধ্যেই ২০১৫ সালের জুন নাগাদ আরো এক বছরের জন্য চুক্তি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পিএসজি। কিন্তু ব্ল্যাঙ্ক জানিয়েছেন এখনই তিনি এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলতে চান না। অলিম্পিক লিঁওর বিপক্ষে শনিবার ২-১ গোলের জয়ের পরে এই ব্যাপারে জানতে চাওয়া হলে সাবেক ফ্রেঞ্চ কোচ বলেছেন, প্যারিসে থাকতে পেরে আমি দারুণ খুশী। কিন্তু আশা করছি চুক্তিবৃদ্ধির বিষয়টি আরো বাস্তব সম্মত হবে।
পিএসজি বর্তমানে ফ্রেঞ্চ লিগ টেবিলে সাত পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে রয়েছে এবং হাতে রয়েছে একটি ম্যাচ। পুরো লিগ শেষ হতে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি রয়েছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাওয়ে গোলের কারণে চেলসির কাছে পরাজিত হয় বিদায় নিয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।