দেশের হয়ে খেলতে গেলেই রঙ হারান মেসি। এ কথাটা অনেক পুরনো। তবে এবারের কোপা আমেরিকায় ব্যর্থ মেসি মাঠ,রেফারি এবং আয়োজক সংস্থার সমালোচনা করে আশংকায় রয়েছেন ফুটবল থেকে নিষিদ্ধ হবার।
নিষেধাজ্ঞার ফলে সম্ভবত ২০২২ বিশ্বকাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না মেসি সর্বোচ্চ দুই বছরের জন্য আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো থেকে নিষিদ্ধ হতে পারেন এই ফুটবল জাদুকর।
কোপা আমেরিকার এবারের আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসি তো মন্তব্য করে বসলেন খোদ পুরো কতৃপক্ষের বিরুদ্ধে। তিনি কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’হিসেবে অভিযুক্ত করেন। যার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।
আরেকটি দুঃসংবাদ দিয়েছে মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবলে কনবেবল। তারা ফিফার অফিসিয়াল প্রতিনিধি পদ থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াকে সরিয়ে দিয়েছে। তাপিয়াও কোপা আমেরিকা চলার সময় কনমেবলের সমালোচনাও মেতে উঠেছিলেন।
প্রসঙ্গত, ব্রাজিলের বিপক্ষে ম্যাচে হারের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দাবি করেন, ফাইনাল খেলার যোগ্য ছিল আর্জেন্টিনাই।
মেসিও বাজে রেফারিং নিয়ে অভিযোগ তুলেন। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে নামে আর্জেন্টিনা। সেখানে ঘটে আরেক বিপত্তি।
এএস





