আজ ১ অক্টোবর। আন্তর্জাতিক প্রবীণ দিবস। ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভূক্তি সুনিশ্চিত করুন’ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।
১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবরে আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে দিবসটি পালন শুরু হয়।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পৃথক বানি দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, বিশ্বব্যাপি মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার ফলে সমাজে প্রবীণের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জীবনে বার্ধক্যের বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই।
আর্থসামাজিক অবস্থার কারণে অধিকাংশ প্রবীণ ব্যক্তি অবনতিশীল স্বাস্থ্য, আর্থিক দীনতা এবং সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। তাই প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি এবং কল্যাণমূলক সংগঠনগুলোকেও সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে।
রাষ্ট্রপতির বাণীতে উল্লেখ করা হয়, প্রবীণদের মৌলিক ও মানবিক অধিকার অক্ষুণ্ন রাখার লক্ষ্যে সরকার ৬০ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের ‘সিনিয়র সিটিজেন’ ঘোষণা করেছে। প্রবীণদের কল্যাণে সরকারিভাবে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ দিবস উপলক্ষে দেয়া তার বাণীতে বলেছেন, এবার প্রবীণ দিবসের প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও বলতে পারি, নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তিসহ সব ক্ষেত্রে তাদের অধিকার সুনিশ্চিত করাই আমাদের প্রত্যয়।
প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সরকার পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ প্রণয়ন করেছে। প্রবীণ ব্যক্তিরা কর্মময় জীবনে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা এবং আন্তরিকতার সঙ্গে দেশ গঠনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। প্রবীণদের জীবন সায়াহ্নে তাদের যথাযথভাবে দেখাশোনা এবং তাঁদের কল্যাণ বিধানে পদক্ষেপ গ্রহণ রাষ্ট্র, সমাজ ও পরিবারের অবশ্য কর্তব্য।
এদিকে দিবসটি উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, জরাবিজ্ঞান প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আজ সকাল ১১টায় ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৫’ উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
এছাড়া সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, সমাজকল্যাণ সচিব তারিক-উল-ইসলাম এবং জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম. আর খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিশেষজ্ঞদের মতে, প্রবীণরা কাজের মধ্য দিয়ে নিঃসঙ্গ আর বার্ধক্যের একাকীত্বকে জয় করতে পারেন। পাশাপাশি প্রবীণদের কল্যাণে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ এবং ‘জাতীয় প্রবীণ নীতি’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি তাদের বার্ধক্যকে আনন্দময়, স্বস্তিদায়ক এবং নিরাপদ করতে পরিবার-সমাজ-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
এআই
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
আজ ১ অক্টোবর । আন্তর্জাতিক প্রবীণ দিবস। ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভূক্তি সুনিশ্চিত করুন’ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণা করে নতুন পরিপত্র জারি করেছে সরকার। রোববার (১১ অক্টোবর) জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত এ পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ শনিবার ১০ অক্টোবর। দিবসটি মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার উদ্দেশ্যে ১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসছে। প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হবে।
আজ বিশ্ব ডাক দিবস
স্মার্ট ও আধুনিক ডাকসেবা গড়ে তোলার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদফতর।
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত হবে।
















