যুক্তরাজ্যের (বৃটেন) মুসলমানদেরকে নিজ সম্প্রদায়ের বিরুদ্ধে গোপন তথ্য দিতে দেশটির একটি গোয়েন্দা সংস্থা নানাভাবে হুমকি দিচ্ছে। গোয়েন্দা সংস্থাটির নাম এমআই৫ (মিলিটারি ইন্টিলিজেন্স ৫)। যুক্তরাজ্যের দ্যা ইনডিপেন্ডেন্ট পত্রিকার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ওয়ার্ল্ডবুলেটিন।
গোয়েন্দা সংস্থা এমআই৫- এর সদস্যরা প্রথমে যে কোন মুসলমানকে টার্গেট করে। এরপর টার্গেটকৃত মুসলমানকে বলা হয়, 'আপনি অমুক মুসলমান সম্পর্কে তথ্য দিবেন।' অর্থাৎ এক মুসলমানকে অপর মুসলমানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। গোয়েন্দাদের প্রস্তাবে যদি কোন মুসলামান রাজি না হয়, শুরু হয় নানা রকম হয়রানি।
হয়রানির শিকার এমনই একজন মুসলিম হলেন ২৫ বছরের যুবক আদিদারুস এলমি। তিনি উত্তর লন্ডনে সিনেমা শিল্পের সাথে সম্পৃক্ত। সম্প্রতি তাকে গোয়েন্দা সংস্থার একজন নারী সদস্য ফোন করেন। নিজেকে ক্যাথরিন উল্লেখ করে ঐ নারী গোয়েন্দা বলেন, আপনি একটি কন্যা শিশুর বাবা হতে যাচ্ছেন। আপনাকে অভিনন্দন।
এ ঘটনার পর বিস্মিত হন আদিদারুস এলমি। তিনি বলেন, আমার স্ত্রী ৭ মাসের গর্ভবতী। স্ত্রীর গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, তা আমি নিজেই জানি না।
সর্বশেষ আলাপের সময় ক্যাথরিন নামের গোয়েন্দা হুমকি দিয়ে আরো বলেন, "আপনি যদি চান আপনার পরিবারের কিছু না ঘটুক, তবে আমাদেরকে সাহায্য করতে হবে।"
গোয়েন্দাদের হয়রানির শিকার আরেক যুবক হলেন ১৯ বছর বয়সী মেহেদী হাছি। তার দাদী অফ্রিকায় বসবাস করেন। দাদী অসুস্থ হয়ে পড়লে তার সাথে দেখা করার উদ্দেশ্যে যুক্তরাজ্যের গেটউইক বিমানবন্দর থেকে যাত্রা করে মেহেদী।
বিমানে আরোহনের আগে দুইজন সাদা পোষাকধারী গোয়েন্দার সাথে মেহেদী হাছির দেখা হয়। গোয়েন্দারা তাকে বলেন, লন্ডনের বাইরে তোমার যে কোন কিছু হতে পারে। আর কোন কিছু ঘটলে সেটার দায় নিবে না যুক্তরাজ্য।
এরপর আফ্রিকার জিবুতি বিমানবন্দরে পৌছলে তাকে এমআই৫ গোয়েন্দা সংস্থার আবেদনের প্রেক্ষিতে গ্রেফতার করে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়। যুক্তরাজ্যে ফিরে আসার পর ঐ দুই গোয়েন্দা মেহেদীকে বলে, তুমি তোমার বন্ধুদের সাথে জিহাদের বিষয়ে কথা বলবে। গোয়েন্দাগিরি করে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের দিবে। যদি তথ্য না দাও, তাবে সন্দেহভাজন জঙ্গীদের তালিকায় তোমার নাম লেখা থাকবে।
তখন মেহেদী গোয়েন্দাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, "এটা খুবই নির্লজ্জ ব্ল্যাকমেইল।" জবাবে এক গোয়েন্দা বলেন, "না, এর মাধ্যমে প্রমাণ হবে যে তুমি নির্দোষ। আমাদেরকে সহযোগীতা করলে আমরা বুঝব, তুমি দোষী নও।"
উল্লেখ্য, সম্প্রতি গোয়েন্দাদের নানা হয়রানির বিষয়ে সোমালিয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের কিছু মুসলমান নাগরিক দেশটির পুলিশ ও স্থানীয় সংসদ সংসস্যের কাছে অভিযোগ করেছেন। এই মুসলমান নাগরিকরা এর আগে কখনো সস্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হননি। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
ব্রিটিশ মুসলিমদের লেলিয়ে দেয়া হচ্ছে একে অন্যের বিরুদ্ধে
গোয়েন্দা সংস্থা এমআই৫- এর সদস্যরা প্রথমে যে কোন মুসলমানকে টার্গেট করে। এরপর টার্গেটকৃত মুসলমানকে বলা হয়, 'তুমি অমুক মুসলমান সম্পর্কে তথ্য দিবে।' অর্থাৎ এক মুসলমানকে অপর মুসলমানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
মসজিদ ভাঙার নোটিশ এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রেস কোর্স মসজিদ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০০টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। এ নিয়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প
ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতা ও রাজপথের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি।
সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের প্রতিবেদন উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা-গ্রেপ্তার বেড়েছে
২০২৭ সালে ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজ্যটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচারে গ্রেপ্তার এবং বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’ প্রকাশিত ‘ইলেকশন ওয়াচ উত্তর প্রদেশ ২০২৭’ শীর্ষক প্রতিবেদনের প্রথম সংস্করণে এ চিত্র উঠে এসেছে।
















