ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ষষ্ঠতম প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন  প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের পরিচালক ( অতিরিক্ত সচিব) মো. ফারুক জলিল। গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের আদেশ জরি করেছে।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন  প্রশাসক এখনো নিয়োগ আদেশ জারি হয়নি। তবে শিগগিরই ঢাকা দক্ষিণের প্রশাসক নিয়োগ হবে বলে জানা যায়।
এদিকে আগামী ৬ জুন  ঢাকা দক্ষিণ সিটির বর্তমান  প্রশাসক মো. আলমগীরের এবং ৭ জুন ঢাকা উত্তর সিটির বর্তমান  প্রশাসক মো. আনোয়ারুল ইসলাম শিকদারের নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে।
গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণাল একই সঙ্গে মো. আনোয়ারুল ইসলাম শিকদারকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ আদেশ জারি করেছে। তবে বিএডিসির বর্তমান চেয়ারম্যান মো. জহির উদ্দিনকে এখনো কোনো দায়িত্ব দেয়া হয়নি।
জানা যায়,গত বছর ২৪ নভেম্বর সরকার ৬ মাসের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীরকে ডিএসসিসি এবং প্রাপ্ত কৃষি মন্ত্রণালয়ের অতিক্তি সচিব মো. আনোয়ারুল ইসলাম  শিকদারকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে আরও ৪ জন করে ৮ জন প্রশাসক ঢাকার ২ সিটিতে দায়িত্ব পালন করেন।
[b]ঢাকা,একে, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]