সোমবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তআসামি হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে শিশু রাজিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা মিকিজ শেখ ২০২২ সালের ১৯ মার্চ বাদী হয়ে শ্রীপুর থানায় হাসান শেখকে আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন।

শিশুটির মা ছবিরন নেছা জানান, রাজিয়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিকালে বাড়ির পাশের একটি জমিতে রসুন ক্ষেত দেখতে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মামলার রায়ে সন্তুষ্ট হয়ে শিশুটির মা এই মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষে পি পি এডভোকেট সাখাওয়াত হোসেন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন বাবলু মামলা পরিচালনা করেন।

এস