মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে দফায় দফায় আলোচনার পর বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে, সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা।
শ্রমিকরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘একতা পরিবহন’-এর একটি বাস রাত দেড়টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামিয়ে চালক বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কারণ ছাড়াই চালককে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করে তারা। এই মারধরের প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ‘আলোচনার মাধ্যমে কয়েক ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকেও জড়িতদের গ্রেফতারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।’
এমএম