জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, নায়েবে আমির আব্দুল লতিফ লালা, সেক্রেটারি প্রিন্সিপাল আল ইমরান, ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, কান্দিগাও ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আব্দুল কাইয়ুম প্রমুখ।

মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিশু ফাহিমার প্রতি নৃশংসতায় গোটা জাতি শোকে স্তব্দ ও বিক্ষুব্ধ। এমন বর্বরতা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। ফাহিমা হত্যাকাণ্ডের এতোদিন পরও অভিযোগপত্র দাখিল না হওয়া দুঃখনজনক। আদালত খোলার প্রথম কার্যদিবসে অভিযোগপত্র দাখিলের জোর দাবি জানাচ্ছি।

এমএম