রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় সদরঘাট সংলগ্ন শ্যামবাজার ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ১০ জন ব্যক্তি ছিলেন এর মধ্যে দুইজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুইজনকে উদ্ধার করতে সদরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ করছে।

এনএইচ