শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম বৃটিশ (২০), নিতাই বসুনিয়াপাড়ার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) ও সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।
ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাড়িতে বসে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
ওসি মতলুবর রহমান বলেন, গতকাল (বৃহস্পতিবার) তাদের গ্রেপ্তার করে মামলা হয়েছে। আজকে (শুক্রবার) তাদের আদালতে প্রেরণ করা হয়।
এমএম