TimeNewsBD-Logo-H90

আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

ইরান ও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা বিভিন্ন পক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করায় এর তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং জানিয়েছে, এমন পদক্ষেপে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আবার বঙ্গসেনার আবির্ভাব ঘটেছে। জনবহুল ও ব্যস্ত শিয়ালদহ থেকে একটি মিছিল রাজপথ ধরে এগিয়ে যাচ্ছিল। তাদের স্লোগান ছিল, ‘বঙ্গসেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে কর ভাগ’। আরেকটি স্লোগান ছিল, ‘পদ্মা-মেঘনা-যমুনা, ওই আমাদের ঠিকানা’। মিছিলে নারীদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়; তারাও পোস্টার ও ব্যানার বহন করছিলেন। অনেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই মিছিল দেখতে থাকেন। ব্যানার ও লিফলেট থেকে এই সংগঠনের পরিকাঠামো সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।

ভারত মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিতসহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী একটি কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

যেসব অস্ত্রে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে পারে কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ যতই তীব্র হচ্ছে, ততই সামনে আসছে কানাডার পাল্টা চাপ প্রয়োগের সক্ষমতা। অর্থনীতির আকারে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট হলেও জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, কৃষিপণ্য ও ভোক্তা বাজারে কানাডার ওপর দেশটির উল্লেখযোগ্য নির্ভরতা রয়েছে। কানাডা তার মোট উৎপাদিত পণ্যের প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রে বিক্রি করে। ফলে শুল্কের পাল্টা শুল্কের বাইরে গিয়েও ওয়াশিংটনের ওপর কৌশলগত চাপ তৈরির সুযোগ রয়েছে অটোয়ার।

মক্কা চুক্তি কি ইসরাইল ও মার্কিন স্বার্থ রক্ষার নতুন কৌশল?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। চুক্তিটিকে কেউ কেউ ইসরাইলবিরোধী জোট হিসেবে দেখলেও অন্যদের মতে, এটি মূলত আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণ তৈরির একটি উদ্যোগ।

ইরানে গিয়ে শান্তি আলোচনার জট কি খুলতে পারবেন আসিম মুনির?

চলতি বছরে তৃতীয়বার ইরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সেই উদ্যোগের অংশ হিসেবেই আবারও ইরানে গেলেন মুনির।

৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আসছে সেপ্টেম্বরের ১২ এবং ১৩ তারিখে হবে এই সম্মেলন।

দুই সপ্তাহের উত্থানের পর স্থির তেলের বাজার

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৯২ ডলারে স্থির রয়েছে। ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক থাকায় তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে না। খবর আল জাজিরার