তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি তো নয়ই; পারস্য উপসাগরের অন্য কোনো জায়গা থেকেও এক ফোঁটা তেল রপ্তানি হতে দেওয়া হবে না’

রেজাই আরও বলেন, ‘ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সহায়তা করলে, ইরান সেটিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।’

ইরান এর আগেও বারবার বলে আসছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব উপকূলীয় দেশগুলোর হাতেই থাকা উচিত।

তেহরানের সতর্কবার্তা অনুযায়ী, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে বা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক কার্যক্রমে সহযোগিতা করবে, তাদেরও এর দায় নিতে হবে।

তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি

এনএইচ