রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিন দেশের এই উদ্যোগের প্রশংসা করেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করায় তিনি অত্যন্ত আনন্দিত। তার মতে, এ চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ঐক্যের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
ট্রাম্প আরও বলেন, চুক্তির ফলে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকর ও অর্থবহ উপায়ে নিশ্চিত করার সক্ষমতা অর্জন করবে। তিনি এই উদ্যোগকে ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।
কী আছে চুক্তিতে?
গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো—তিন দেশের কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সেটিকে অন্য দুই দেশের বিরুদ্ধেও হামলা হিসেবে বিবেচনা করা হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চুক্তিটির মূল লক্ষ্য হলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা।
এর পাশাপাশি তিন দেশ যৌথ নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে।
এস