আর্জেন্টিনার সংবাদপত্র ক্লারিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। গ্রোসি বলেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান যে তার পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করছে, এমনটা ইঙ্গিত করার মতো কোনো ‘সুস্পষ্ট প্রমাণ’ নেই।

তিনি আরো বলেন, যুদ্ধের কারণে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থবির হয়ে আছে। তিনি বলেন, ইরানের প্রায় ৪৪০ কেজি (৯৭২ পাউন্ড) উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও সেখানেই রয়েছে যেখানে গত বছরের বারো দিনের যুদ্ধের সময় ছিল।

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান বলেন, ‘স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত তারা তাদের কিছু অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করছে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু এমনটা ঘটছে বলে ইঙ্গিত করার মতো কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। সুতরাং, বিষয়টি একটি বড় অমীমাংসিত ব্যাপার হিসেবেই রয়ে গেছে।”

তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুত আছি এবং আশা করছি, যত দ্রুত সম্ভব সেখানে আবার আমাদের কাজ শুরু করতে পারব।’

এমএম