বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৬০ সেন্ট বা দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ কমে ৮১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।
ইরান ও কাতারের মধ্যে সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে তেলের বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার পথ তৈরি হতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। প্রণালিটি স্বাভাবিকভাবে চালু হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়তে পারে। এতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তৈরি হওয়া সরবরাহ সংকটও কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে সম্ভাব্য সরবরাহ বৃদ্ধির আশায় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামে।
এনএইচ