শনিবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান করা সম্ভব—এমন কোনো পরিকল্পনা থাকলে তা সরকারকে দিতে পারে। কার্যকর হলে সরকার সেই পরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে। তবে বিরোধী দলের কাছে কার্যকর কোনো পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করে রেখে গেছে। এর ফলে চিকিৎসাসেবা নিতে দেশের মানুষকে নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন বসবে। বিরোধী দলের কাছে ভালো কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপন করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভালো কোনো পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হলে সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।
এস