২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট ব্যালট গতকাল উন্মুক্ত করা হয়েছে। ‘হোম অব ক্রিকেট’খ্যাত লর্ডসে গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পেতে এই ব্যালটে অংশ নিতে পারবেন সমর্থকেরা। আবেদন করার শেষ সময় ২৬ অক্টোবর।
নভেম্বরের শুরুতে ব্যালটে নির্বাচিত দর্শকদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। নির্বাচিতরা ১৭ নভেম্বর পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন। এরপর ১০ ডিসেম্বর থেকে সবার জন্য শুরু হবে সাধারণ টিকিট বিক্রি।
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল টাইগাররা। এবার সেই অপেক্ষার অবসান ঘটবে লর্ডসে।
দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশে। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।
লর্ডসে বাংলাদেশের শেষ টেস্টের স্মৃতিও বেশ উজ্জ্বল। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। মাত্র ৯৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন বাংলাদেশের সাবেক এই ওপেনার। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।
ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশের পরবর্তী অধ্যায় শুরু হতে এখনো আট মাস বাকি। তবে টিকিটের ব্যালট উন্মুক্ত হওয়ায় বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ঘিরে কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখনই।
এস