ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বি-বার্ষিক নির্বাচনে আলতাফ মাহমুদ-কুদ্দুস আফ্রাদ পরিষদ নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে।
১৯টি পদের মধ্যে মাত্র দু’টি পদে জয় পেয়েছে বর্তমান সভাপতি ওমর ফারুক -সাধারণ সম্পাদক শাবান মাহমুদের নেতৃত্বাধীন পরিষদ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। রাতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ২ হাজার ৫৩১ ভোটের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৬১২টি। এর মধ্যে সভাপতি প্যানেলে আলতাফ মাহমুদ ১ হাজার ১০ ভোট ও ওমর ফারুক ৫৫৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক প্যানেলে কুদ্দুস আফ্রাদ ৮২২ ভোট এবং শাবান মাহমুদ ৭৪৬ ভোট পান।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী,যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম,কোষাধ্যক্ষ শাহানা শিউলী,সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী,প্রচার সম্পাদক রফিক আহমেদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম,জনকল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান দপ্তর সম্পাদক জিএম মাসুদ ঢালী। এছাড়া নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন- অনুপ খাস্তগীর,অমিয় ঘটক পুলক,আকতার হোসেন,আবুল কালাম,আশীষ কুমার সেন,ইব্রাহিম খলিল খোকন,পলি খান,মামুন আবেদীন এবং শফিউদ্দিন আহমেদ বিটু।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]