খুলনায় টিভি ক্যামেরা জার্নালিষ্ঠ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি  গঠন করা হয়েছে।
সোমবার এস এ টিভির রকিবুল ইসলাম মতি সভাপতি ও মাছরাঙ্গা টিভির  মো. শাহজালাল মোল্লা মিলন সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে  ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি  নির্বাচিত হয়েছেন। 
আর এই কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি চ্যানেল টুয়েন্টি ফোরের মো. খায়রুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিগন্ত টিভির নাহিদ আঞ্জুমান নয়ন, সাংগঠনিক সম্পাদক যমুনা টিভির  আমির সোহেল,কোষাধ্যক্ষ দেশ টিভির  হাসান আল মামুন , প্রচার সম্পাদক নিউজ নাইনের আমিনুর রহমান নিউটন ।
এছাড়া কার্যকর কমিটি নির্বাহি সদস্যরা হলেন পর্যায়ক্রমে এটিএন বাংলার আবু সাঈদ মল্লিক , এন টিভির মো: আজিজুল ইসলাম , একুশে টিভির শেখ মোহম্মদ জুয়েল ।
[b]খুলনা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]