'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে প্রথম আলো বন্ধ এবং এর সম্পাদক মতিউর রহমানের গ্রেফতার দাবি করেছে 'সিপি গ্যাং' নামে একটি অনলাইনভিত্তিক সংগঠন।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে সিপি গ্যাংয়ের কিছু সদস্য বিক্ষোভ করে এই দাবি জানান। এ সময় তাঁরা প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন দেন।
বিক্ষোভকালে সিপি গ্যাংয়ের সদস্যরা 'প্রথম আলোর আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও', 'প্রথম আলো বন্ধ করো, মতিকে আটক করো', 'ঘেরাও ঘেরাও ঘেরাও করো', প্রথম আলো ঘেরাও করো' ইত্যাদি স্লোগান দেয়। 'মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কোনো ক্ষমা নেই, সাম্প্রদায়িক উসকানিদাতা প্রথম আলোর বন্ধ চাই, বাংলাদেশের স্বার্থে প্রথম আলো বর্জন করুন, মতিউর রহমানের শাস্তি চাই' এই ব্যানার নিয়ে তাঁরা বিক্ষোভ করেন।
এ সময় তাঁদের হাতে 'লাখো শহীদ দিচ্ছে ডাক,প্রথম আলো নিপাত যাক, 'জ্বালো রে জ্বালো, প্রথম আলো জ্বালো, 'প্রথম আলোর আস্তানা জ্বালিয়ে দাও', পুড়িয়ে দাও, 'প্রথম আলো বন্ধ করো, মতিকে আটক করো' ইত্যাদি প্ল্যাকার্ড ছিল।
সিপি গ্যাংয়ের সদস্যরা বিক্ষোভ থেকে প্রথম আলোর নিবন্ধন বাতিল এবং প্রকাশনা বন্ধের দাবি জানান। সংগঠনের আহ্বায়ক রাসেল রহমান সাংবাদিকদের বলেন, 'অবিলম্বে প্রথম আলোর লাইসেন্স বাতিল ও প্রকাশনা বন্ধ করতে হবে এবং এর সম্পাদক মতিউর রহমানসহ প্রতিবেদনটি প্রকাশের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, সবাইকে আইনের আওতায় আনতে হবে।'
সিপি গ্যাংয়ের সদস্যরা প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন। এরপর তাঁরা প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন দেন।
এ কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন।
গত শনিবার 'চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী' শিরোনামে প্রথম আলোর আন্তর্জাতিক খবরের পাতায় নরেন্দ্র মোদির জীবনী ছাপা হয়। তাতে বলা হয়, '১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর মোদি আরএসএসের প্রচারক হিসেবে যোগ দেন।'
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
গণমাধ্যম
'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে প্রথম আলো বন্ধের দাবি
'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে প্রথম আলো বন্ধ এবং এর সম্পাদক মতিউর রহমানের গ্রেফতার দাবি করেছে 'সিপি গ্যাং' নামে একটি অনলাইনভিত্তিক সংগঠন। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে সিপি গ্যাংয়ের কিছু সদস্য বিক্ষোভ করে এই দাবি জানান





