প্রকাশ্য রুপ নিয়েছে প্রেসক্লাব সভাপতি সফিকুর রহমান ও সেক্রেটারি ফরিদা ইয়াসমিনের দ্বন্ধ। শুরু থেকে দ্বন্ধের বিষয়টি গোপন থাকলেও এবার তা প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি নির্বাচন কমিশন আলোচনার জন্য প্রেসক্লাব সভাপতি-সেক্রেটারি ও বিএফইউজের সভাপতি-সেক্রেটারিকে ডেকেছিলেন।

বিএফইউজের সভাপতি মঞ্জুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি উমর ফারুকও নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিতে কমিশনে যান। সেখানে নির্বাচন কমিশনারকে উমর ফারুক হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, শুধু কি আমাদেরকেই ডেকেছেন না আরো কাউকে? কমিশন বললেন, প্রেসক্লাব সভাপতি-সেক্রেটারিকেও ডেকেছি। সভাপিত এসেছেন। সেক্রেটারি না আসার বিষয় জানতে চাইলে কমিশনার বলেন, আপনারা বলেন এ কথা!সফিক সাহেব তো বলেন অন্য কথা, তিনি বলেন, আমার সাথে সেক্রেটারিকে ডাকবেননা।কমিশনার এ বিষয় কেন জানতে চাইলে সফিকুর রহমান বলেন,সে (ফরিদা ইয়াসমিন)তো আমাদের ভোটে নির্বাচিত হয়নি, সে বিএনপি জামায়াতের ভোটে নির্বাচিত।

মঙ্গলবার প্রেসক্লাবে বেবী মওদুদের মৃত্যুবার্ষীকি উপলক্ষে আয়োজিত স্বরণ সভায় এ কথা জানান বিএফইউজের সেক্রেটারি উমর ফারুক।এসময় সাংবাদিক নেতার শেম শেম বলে আওয়াজ করে উঠেন।সে সময় ফারুক স্বরণ সভায় প্রেসক্লাব সভাপতির অনুপস্থিতির বিষয়েও প্রশ্ন তোলেন। তিনি হতাশা ব্যক্ত করে বলেন,অনেকেই বেবী মওদুদের নাম ভাঙ্গিয়ে অনেক সুবিধা আদায় করেছেন, কিন্তু আজ তাঁর স্বরণ সভায় তারা কেউ নেই।অনপুস্থিতির বিষয়ে এক পর্যায়ে তিনি প্রচন্ড হতাশা ব্যক্ত করে বলেন, আমরাও একদিন মরে যাব, আমাদের স্বরণ সভায় কত লোক হবে সেটা আজ বুঝে গেছি।

সভাপতির বক্তব্য দিতে এসে উমর ফারুকের বক্তব্যের জের টেনে শাবান মাহমুদ বলেন,এটা কোন ধরণের বক্তব্য যে সেক্রেটারি বিএনপি জামায়াতের ভোটে নির্বাচিত হয়েছেন! তিনি বলেন, যদি তাই হয় তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই আপনি কাদের ভোটে নির্বাচিত হয়েছেন?

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের উদ্যোগে আয়োজন করা হয় স্বরণ সভা। সকাল ১১টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়া অনুকুলে না থাকায় সভার কার্যক্রম শুরু হয় সোয়া ১২টায়।

ডিইউজে একাংশের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা আব্দুস সোবহান, বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ক্লাবের কোষাদক্ষ শ্রী কার্তিক চেটার্জি, কার্যনির্বাহী পরিষদ সদস্য শাহনাজ বেগম। বক্তব্য রাখেন, বিএফইউজে মহাসচিব উমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, কার্যকরি কমিটির সদস্য মফিদা আকতার, ডিইউজের সাবেক সভাপতি সফিকুল করিম সাবু, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরাকে মিনু, ডিইউজে নেতা মাহমুদুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

বক্তারা সকলে তার আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে বেবী মওদের পছন্দ অনুযায়ী সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন ডিইউজে।