শোকজে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় গণমাধ্যম কর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরো বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমেসহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।

জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজ কেউ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোনো আপস নেই।

এমএম