তরুণ যুবকদের নেতৃত্ব বিকাশ ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রোববার থেকে রাজশাহীর পৃথক ভেন্যুতে একযোগে শুরু হয়েছে ৪টি ইয়ুথ লিডার্সশীপ প্রশিক্ষণ কর্মসূচি।
গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি’র উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার রুমে এবং রুয়েটের ক্যাফেটেরিয়া মিলনায়তনে আয়োজিত এই চারটি পৃথক প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
সিসিডি বাংলাদেশ এর এ্যাকটিভ সিটিজেনস প্রজেক্টের কো-অর্ডিনেটরহাসান তানভীর জানান, ব্রিটিশ কাউন্সিলের এ্যাকটিভ সিটিজেন্স প্রজেক্টের সহায়তায় আয়োজিত চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সগুলো শেষে প্রশিক্ষণার্থীরা রাজশাহী মহানগরীর বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করবে এবং এসব সমস্যা গুলো সর্বস্তরের মানুষ ও নীতি নির্ধারকদের অবহিত করতে সোস্যাল এ্যাকশন প্রজেক্ট বাস্তবায়ন করবে।
এই প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালনা করছেন মিডিয়া ব্যক্তিত্ব জি. এম. মুরতুজা, সিসিডি ও রেডিও পদ্মা’র কো-অর্ডিনেটর হাসান তানভীর ও এ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলিয়েটেটর মোশারফ হোসেন, হাসান রাজিব, নিখাতে জান্নাত, তাসিন আশরাফী শুভ্র, তৌহিদা আরব ওরিন ও জাহাঙ্গীর কবীর।
এই প্রশিক্ষণ কোর্সের মিডিয়া পার্টনার হচ্ছে দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা ৯৯.২এফএম।
ঢাকা, জেইউ, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





