এরআগে মঙ্গলবার ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জানায়, তারা শেলি কিটলসনকে মুক্তি দেবে। তবে শর্ত হলো, তাকে অবিলম্বে ইরাক ত্যাগ করতে হবে।
দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘদুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ
রুবিও বলেন, এই মুক্তি ‘বিশ্বের সর্বত্র মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি ট্রাম্প প্রশাসনের অটল অঙ্গীকারের প্রতিফলন’।
তিনি তার মুক্তি নিশ্চিত করতে সাহায্য করার জন্য ইরাকি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। বলেন, যুক্তরাষ্ট্র এখন ‘ইরাক থেকে তার নিরাপদ প্রস্থানে সহায়তা করার জন্য কাজ করছে’।
৪৯ বছর বয়সী এই সাংবাদিককে অপহরণের পর ইরাকি সরকার জানিয়েছিল, নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের ধাওয়া করেছিল, যার ফলে অপহরণকারীদের একটি গাড়ি উল্টে যায়। সেসময় একজনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: বিবিসি
এমএম