আগামী ১২ জুন ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোৎসব ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪’। এই আসরের সব খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
খেলার পাশাপাশি বিশ্বকাপ নিয়ে প্রতিদিন বিশেষ অনুষ্ঠান ও সংবাদ প্রচার করবে চ্যানেলটি। ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যান ও নানা তথ্য নিয়ে প্রতিদিন সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ‘ফুটবল ফিভার’ আর রাত ৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘ব্রাজুকা ব্রাজিল’ শিরোনামের ২টি অনুষ্ঠান।
৩২টি দলের অংশগ্রহণে মোট ৬৪টি খেলা অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপে। ১২ জুন সাও পাওলোতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আর রিও দি জেনিরোর মারাকানায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ১৩ জুলাই পর্দা নামবে আসরের।
সবশেষ টোয়েন্টি২০ বিশ্বকাপ, ‘ইউরো ফুটবল ২০১২’ এবং ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ ফুটবল সরাসরি সম্প্রচার করে দেশের ক্রীড়ামোদী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মাছরাঙা টেলিভিশন। এবার বিশ্বকাপ ফুটবলেও দেশের দর্শকদের সঙ্গে থাকছে চ্যানেলটি।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
মাছরাঙা টিভিতে বিশ্বকাপ ফুটবল
আগামী ১২ জুন ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোৎসব ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪’। এই আসরের সব খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। খেলার পাশাপাশি বিশ্বকাপ নিয়ে প্রতিদিন বিশেষ অনুষ্ঠান ও সংবাদ প্রচার করবে চ্যানেলটি। ম্যাচ বিশ্লেষণ,





