শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে চোরাকারবারি সন্দেহে গুলির এই ঘটনা ঘটে। তবে নিহতের মরদেহ এখনও হস্তান্তর করেনি ভারত।

নিহত আল-আমীন (৩২) উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে

এমএম

এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সালদানদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর জানান, গতকাল (শুক্রবার) রাতে আল-আমিন নামক এক ব্যক্তিকে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমি আমার অফিসারদের জানিয়েছি। আজকে বিজিবি-বিএসএফের মধ্যে অফিসার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।

এমএম