দেশ-বিদেশ থেকে আগত শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন এ মিলনমেলায়। শনিবার সকালে টি-শার্ট বিতরণ ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দাউদকান্দি ঘাট থেকে দোয়া-মোনাজাতের পর শুরু হয় নৌযাত্রা।
পথিমধ্যে অনুষ্ঠিত হয় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে লাইভ কনসার্ট। দুপুরে মোহনপুরে পৌঁছে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশ নেন। সভাপতিত্ব করেন সিনিয়র উপদেষ্টা মোয়াজ্জেম তালুকদার, সঞ্চালনায় ছিলেন ইমরান মাসুদ।
শেষে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান অধ্যক্ষ মো. রেজাউল করিম ও প্রবাসী উপদেষ্টা সারওয়ার হক মুন্না।
এনএইচ