শুক্রবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রানীগাও ইউনিয়নের গাভীগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে কিশোরী সানজিদা আক্তার হত্যা মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মো. কুদ্দুছ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএম