বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির পক্ষে দুলারহাট থানা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তফা কামাল বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন— ভবিষ্যতে জামায়াত থেকে যারা জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার গ্রহণ করবেন না। ট্যাক্সমুক্ত গাড়িও ব্যবহার করবেন না। সরকারি তহবিল থেকে কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেলে তার হিসাব জনগণের সামনে প্রকাশ করতে বাধ্য থাকবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত জনগণের কাছে এ ধরনের স্বচ্ছতা প্রদর্শনের প্রতিশ্রুতি দেওয়া।

6b51ff1a-5f73-4389-9bb8-33bc4e1b58e6

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় এলে দুর্নীতি নির্মূল করে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুন অর রশীদ, উপজেলা আমীর অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম এবং যুব, ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহিরুল ইসলাম প্রমুখ।

eec17f2e-0543-45f7-8597-56bcf2c6a4de

একইদিন মাগরিবের নামাজের পর দুলারহাট বাজারে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের নেতৃত্বে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়।

এনএইচ