একপর্যায়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে ঘটনাস্থল থেকে চলে যায় বিএসএফ সদস্যরা। বর্তমান সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, ভারত–বাংলাদেশ সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলার) দহগ্রাম সর্দার পাড়া এলাকায় সোমবার (১৭ মার্চ) সকাল থেকে শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করছে। পরে বিজিবি বাধা দেওয়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

এনএইচ