সোমবার (৮ এপ্রিল) ISWS এর কার্যকরী পরিষদের সভাপতি জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীর প্রচেষ্টায় ৫৬ টি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদসমাগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল হালিম রাঙ্গা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান শিমুল। এছাড়াও সংগঠনটির সহ সভাপতি গোলজার হোসেন লিমন, ফিরোজ কবির, হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান সোহান ও সাংগঠনিক সম্পাদক মোস্তাসশিম বিল্লাহ নয়ন প্রমুখ।
উল্লেখ্য আইডিয়াল স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি (ISWS) সামাজিক সংগঠন হিসেবে ২০০৯ সালে মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের শালমারা লতিবপুর ও সিঙ্গীকুড়া সমাজের কয়েকজন উদ্যমী তরুণের প্রচেষ্টায় সমাজ থেকে নিরক্ষর দূরিকরণের শপথ নিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর পড়াশুনার খোঁজ খবর নেওয়া, ভর্তি ফি ও পরীক্ষার ফি প্রদানে সহায়তা এবং মানসিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে।
এছাড়াও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, জনচতেনতামূলক কার্যক্রম এবং সুস্থ কালচারাল প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে সংগঠনটি মাদক ও বিরুপ আসক্তি থেকে ছাত্র-ছাত্রীদের মুক্ত রাখতে সফল ভূমিকা রেখেছে। বর্তমানে গ্রামটির ১০০% তরুণ শিক্ষার আলোয় আলোকিত। এই সফলতার পেছনে এই সংগঠনের কার্যক্রম অগ্রদূত হিসেবে কাজ করেছে।
এনএইচ





