অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়।
সেনাবাহিনীর সদস্যরা জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন এবং বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়।অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এমএম





