বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লাকসামের বাইপাসে দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নাসীরুদ্দীন ভাই (এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী) বলেছেন, স্বাক্ষর করার পরে তারা আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিলে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা, তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে আপনাদের। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।

তিনি বলেন, সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়ক সরকারের ও ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে। আজকে যারা ব্যালটের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করুন। কালকে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে।

এর আগে লাকসামে জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন হাসনাত। পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন। লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

এ সময় উপস্থিত ছিলেন, আশিকুর ইসলাম, সাকিব হাসান, শরিপুর জামান, মোহাম্মদ মিনহাজ, আবদুল কাইয়ুম রিফাত, রাশেদুল ইসলাম, মাসুম বারী কাউসার,কাজী নাসির, নাজমুল করিব রিতু, আলামিন, ফাহারা এমরান, আমির হোসেন, সৌরভ প্রমুখ।

এনএইচ